শেখ হাসিনা ও কামালের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের চূড়ান্ত রায় প্রকাশ
- আপডেট সময় : ০৩:১৪:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
- / ২১২০ বার পড়া হয়েছে
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) তার অফিসিয়াল ওয়েবসাইটে ৪৫৭ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে। রায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে জুলাই–আগস্টের গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলা উল্লেখ করা হয়েছে।
গত ১৭ নভেম্বর ট্রাইব্যুনাল-১-এর তিন সদস্যের বিচারিক প্যানেল শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে আমৃত্যু ফাঁসি, আর সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড প্রদান করে। এছাড়া, দণ্ডিতদের সব সম্পত্তি বাজেয়াপ্ত করে জুলাই আন্দোলনে ক্ষতিগ্রস্তদের মাঝে বিতরণের নির্দেশ দেওয়া হয়।
পূর্ণাঙ্গ রায়ে আসামিদের বিরুদ্ধে দুটি প্রধান অভিযোগ বিবেচনা করা হয়েছে:
- উসকানি ও প্ররোচনা – ২০২৪ সালের ১৪ জুলাই গণভবনে সংবাদ সম্মেলনে আন্দোলনকারীদের ‘রাজাকার’ বলা ও ফাঁসির নির্দেশ দেওয়ার প্রমাণ। এর ফলে রংপুরে আবু সাঈদ নিহত হন।
- সরাসরি হত্যার নির্দেশ – ১৮ জুলাই শেখ হাসিনার সঙ্গে সাবেক মেয়রদের কথোপকথনে ড্রোন ও হেলিকপ্টার ব্যবহার করে হত্যার নির্দেশ দেওয়ার প্রমাণ। এ ঘটনায় ৫ আগস্ট চানখারপুল ও আশুলিয়ায় ১২ জন নিহত হন।
রায়ে আদালত দণ্ডিতদের দেশের সব স্থাবর ও অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করে ক্ষতিগ্রস্তদের মধ্যে বিতরণের নির্দেশ দিয়েছে।




























