ঢাকা ০৪:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

জিয়াউল আহসান ‘সিরিয়াল কিলার’: সাবেক সেনাপ্রধান ইকবাল

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০২:৫৮:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬
  • / ২০৮২ বার পড়া হয়েছে

আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত শতাধিক গুম-খুনের ঘটনার মামলায় সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) ইকবাল করিম ভুঁইয়া মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর তিন সদস্যের প্যানেলের সামনে ইকবাল করিমের অংশিক জেরা অনুষ্ঠিত হয়। প্যানেলের চেয়ারম্যান ছিলেন বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার, অন্য দুই সদস্য বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

জেরার সময় সাবেক সেনাপ্রধান ইকবাল করিম জানিয়েছেন, জিয়াউল আহসানকে ‘সিরিয়াল কিলার’ হিসেবে উল্লেখ করে তিনি তার পদোন্নতিতে আপত্তি তুলেছিলেন। তবে প্রমোশন বোর্ডের বেশিরভাগ কর্মকর্তা তাকে ‘ভালো অফিসার’ হিসেবে উল্লেখ করতেন।

মামলার একমাত্র আসামি জিয়াউল আহসানের পক্ষে লড়ছেন জ্যেষ্ঠ আইনজীবী মুনসুরুল হক চৌধুরী, নাজনীন নাহার ও নিজাম। আজকের জেরার বাকি অংশ আগামী ২৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।

সাক্ষ্যগ্রহণে ইকবাল করিম বর্ণনা করেছেন, জিয়াউল আহসানের দায়িত্বকালীন সময়ে সেনাবাহিনী ও র‌্যাবের কর্মকর্তারা প্রায় পেশাদার খুনির মতো কাজ করতেন। এছাড়া তিনি সেনাবাহিনী ও র‌্যাবের কর্মকাণ্ডের বিস্তারিত বিবরণ দিয়েছেন।

মামলার তিনটি অভিযোগের মধ্যে উল্লেখযোগ্য:

  • ২০১১ সালের ১১ জুলাই রাতে গাজীপুরের পূবাইলে জিয়াউলের সরাসরি উপস্থিতিতে সজলসহ তিনজনকে হত্যা।
  • ২০১০ থেকে ২০১৩ সাল পর্যন্ত বরগুনার চরদুয়ানী খালঘেঁষা বলেশ্বর নদীর মোহনায় ৫০ জনকে হত্যা।
  • একই সময়ে আরও ৫০ জনের হত্যার অভিযোগ।

এ মামলার বিচার কার্যক্রম শুরু হয় ১৪ জানুয়ারি, যখন ট্রাইব্যুনাল তিনটি অভিযোগ স্থাপন করে বিচার শুরু করার নির্দেশ দেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

জিয়াউল আহসান ‘সিরিয়াল কিলার’: সাবেক সেনাপ্রধান ইকবাল

আপডেট সময় : ০২:৫৮:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬