জিয়াউল আহসান ‘সিরিয়াল কিলার’: সাবেক সেনাপ্রধান ইকবাল
- আপডেট সময় : ০২:৫৮:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬
- / ২০৮২ বার পড়া হয়েছে
আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত শতাধিক গুম-খুনের ঘটনার মামলায় সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) ইকবাল করিম ভুঁইয়া মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর তিন সদস্যের প্যানেলের সামনে ইকবাল করিমের অংশিক জেরা অনুষ্ঠিত হয়। প্যানেলের চেয়ারম্যান ছিলেন বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার, অন্য দুই সদস্য বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
জেরার সময় সাবেক সেনাপ্রধান ইকবাল করিম জানিয়েছেন, জিয়াউল আহসানকে ‘সিরিয়াল কিলার’ হিসেবে উল্লেখ করে তিনি তার পদোন্নতিতে আপত্তি তুলেছিলেন। তবে প্রমোশন বোর্ডের বেশিরভাগ কর্মকর্তা তাকে ‘ভালো অফিসার’ হিসেবে উল্লেখ করতেন।
মামলার একমাত্র আসামি জিয়াউল আহসানের পক্ষে লড়ছেন জ্যেষ্ঠ আইনজীবী মুনসুরুল হক চৌধুরী, নাজনীন নাহার ও নিজাম। আজকের জেরার বাকি অংশ আগামী ২৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।
সাক্ষ্যগ্রহণে ইকবাল করিম বর্ণনা করেছেন, জিয়াউল আহসানের দায়িত্বকালীন সময়ে সেনাবাহিনী ও র্যাবের কর্মকর্তারা প্রায় পেশাদার খুনির মতো কাজ করতেন। এছাড়া তিনি সেনাবাহিনী ও র্যাবের কর্মকাণ্ডের বিস্তারিত বিবরণ দিয়েছেন।
মামলার তিনটি অভিযোগের মধ্যে উল্লেখযোগ্য:
- ২০১১ সালের ১১ জুলাই রাতে গাজীপুরের পূবাইলে জিয়াউলের সরাসরি উপস্থিতিতে সজলসহ তিনজনকে হত্যা।
- ২০১০ থেকে ২০১৩ সাল পর্যন্ত বরগুনার চরদুয়ানী খালঘেঁষা বলেশ্বর নদীর মোহনায় ৫০ জনকে হত্যা।
- একই সময়ে আরও ৫০ জনের হত্যার অভিযোগ।
এ মামলার বিচার কার্যক্রম শুরু হয় ১৪ জানুয়ারি, যখন ট্রাইব্যুনাল তিনটি অভিযোগ স্থাপন করে বিচার শুরু করার নির্দেশ দেন।




























