ঢাকা ১০:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

সাজাপ্রাপ্ত আসামির ট্রাইব্যুনালে আইনজীবী নিয়োগ দেয়ার সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:১১:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
  • / ২০৮৮ বার পড়া হয়েছে

ছবি: সংগৃহীত

পলাতক বা সাজাপ্রাপ্ত আসামির আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারপ্রক্রিয়ায় আইনজীবী নিয়োগের কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর।

বৃহস্পতিবার (২ এপ্রিল)  তিনি বলেন, “মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির পক্ষে লন্ডনভিত্তিক কোনো ল ফার্মের মাধ্যমে ট্রাইব্যুনালে চিঠি পাঠানোর বিধান আইনে নেই। ট্রাইব্যুনালকে বিতর্কিত করতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ ধরনের চিঠি পাঠানো হচ্ছে।”

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে কথিত একটি ল ফার্মের চিঠির বিষয়ে তিনি বলেন, “এ ধরনের কোনো চিঠি প্রসিকিউশন পায়নি। আইনেও এর সুযোগ নেই। এ ধরনের উদ্যোগ আদালত অবমাননার শামিল।”

এর আগে শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালের রায়কে ঘিরে আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে যুক্তরাজ্যভিত্তিক একটি ল ফার্ম থেকে ট্রাইব্যুনালে বার্তা পাঠানো হয়েছে—এমন গুঞ্জন ছড়ায়।

অন্যদিকে, জুলাই-আগস্টের সহিংসতার ঘটনায় দায়ের করা একটি মামলায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদসহ ২২ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের কাছে জমা দিয়েছে তদন্ত সংস্থা। এছাড়া জাসদ সভাপতি হাসানুল হক ইনুর মামলার পুনঃতদন্ত চেয়ে ট্রাইব্যুনাল-২ এ আবেদন করেছেন তার আইনজীবী।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

সাজাপ্রাপ্ত আসামির ট্রাইব্যুনালে আইনজীবী নিয়োগ দেয়ার সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

আপডেট সময় : ০১:১১:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬