ঢাকা ০৫:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

লালপুরে জুলাই বিপ্লবে আহত ৫ যোদ্ধাকে সম্মাননা প্রদান অধ্যক্ষ কামরুন নাহার শিরিন

আবু তালেব (লালপুর নাটোর প্রতিনিধি) :
  • আপডেট সময় : ১১:৫২:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫
  • / ২২৬২ বার পড়া হয়েছে

জুলাই অভ্যুত্থানে আহত নাটোরের লালপুর উপজেলার পাঁচ যোদ্ধাকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সম্মাননা জানানো হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) জুলাই অভ্যুত্থান দিবসের রাতে লালপুরের গৌরীপুরে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সাবেক সংসদ সদস্য প্রয়াত প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটলের সহধর্মিণী অবসরপ্রাপ্ত অধ্যক্ষ কামরুন নাহার শিরিন তাঁদের হাতে এই সম্মাননা তুলে দেন।

সম্মাননাপ্রাপ্ত যোদ্ধারা হলেন-লালপুর উপজেলার মোস্তাফিজ, ইমন, বাকি, মঞ্জুর ও মোহন।

এই সম্মাননা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল, নাটোর জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য ও ঢাকা মেডিকেল কলেজের সাবেক ভিপি ডা. ইয়াসির আরশাদ রাজন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হামিদুর রহমান বাবু ও যুবদল নেতা সোহাগ সহ দলীয় নেতা কর্মী।

সম্মাননা প্রদানকালে জুলাই যোদ্ধারা সেই সময়ের কথা স্মরণ করে আবেগাপ্লুত হয়ে পড়েন। জুলাই বিপ্লবে নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে অধ্যক্ষ কামরুন নাহার শিরিন বলেন, তাঁদের অবদানের কথা দেশের মানুষ কখনও ভুলতে পারবেনা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

লালপুরে জুলাই বিপ্লবে আহত ৫ যোদ্ধাকে সম্মাননা প্রদান অধ্যক্ষ কামরুন নাহার শিরিন

আপডেট সময় : ১১:৫২:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫