ঢাকা ০৮:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণে সাভার ও মুন্সিগঞ্জে মোবাইল কোর্ট অভিযান

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ১১:৫৯:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫
  • / ২০৯৫ বার পড়া হয়েছে

অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে সরকারের চলমান কঠোর নীতির অংশ হিসেবে গতকাল সাভার এবং মুন্সিগঞ্জের মেঘনাঘাট এলাকায় দুটি পৃথক মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি জরিমানা আদায় ও স্থাপনা ভেঙে ফেলা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সিমন সরকারের নেতৃত্বে সাভারের অভিযানে একটি ওয়াশিং কারখানাকে অবৈধ গ্যাস সংযোগের জন্য এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই অভিযানে ৫০টি আবাসিক বাড়িতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং প্রায় শূন্য দশমিক ৩ কিলোমিটার অবৈধ লাইন অপসারণ করা হয়।

এছাড়া, নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈকত রায়হানের নেতৃত্বে পরিচালিত মেঘনাঘাটের অভিযানে তিনটি অবৈধ চুন কারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে স্থাপনা ভেঙে ফেলা হয়। এ অভিযানের ফলে দৈনিক প্রায় ১৬ হাজার ঘনফুট গ্যাস সাশ্রয় হয়েছে। অবৈধ কারখানার মালিকদের বিরুদ্ধে ইতোমধ্যেই থানায় এফআইআর দায়ের করা হয়েছে।

২০২৪ সালের সেপ্টেম্বর মাস থেকে এ পর্যন্ত সারাদেশে পরিচালিত অভিযানে ৬৩ হাজার ৪৪৪টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে, যার মধ্যে ২৯৩টি শিল্প, ৩২১টি বাণিজ্যিক এবং ৬২ হাজার ৮৩০টি আবাসিক সংযোগ রয়েছে। এই সময়ে ২৩৫ দশমিক ৫ কিলোমিটার পাইপলাইন অপসারণ এবং ১ লাখ ২০ হাজার ৬৬টি বার্নার বিচ্ছিন্ন করা হয়েছে।

অবৈধ সংযোগের বিরুদ্ধে অভিযান নিয়মিত চলবে এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণে সাভার ও মুন্সিগঞ্জে মোবাইল কোর্ট অভিযান

আপডেট সময় : ১১:৫৯:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫