ঢাকা ০৮:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

স্ত্রীসহ সাংবাদিক সুভাষ সিংহের দেশত্যাগে নিষেধাজ্ঞা

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৫:০৪:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫
  • / ২০৮৬ বার পড়া হয়েছে

সাংবাদিক ও ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালস লিমিটেডের পরিচালক সুভাষ চন্দ্র সিংহ রায় এবং সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য মমতা হেনা লাভলীর বিদেশ গমনে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (২০ অক্টোবর) ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন।

এদিন তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন দুর্নীতির অভিযোগে চলমান অনুসন্ধান কর্মকর্তা ও দুদকের সহকারী পরিচালক বিলকিস আক্তার।

আবেদনে বলা হয়, তাদের বিরুদ্ধে বিধি বহির্ভূতভাবে অর্থ উপার্জন করে সে অর্থ নিজ ও স্বার্থ-সংশ্লিষ্টদের নামে পরিচালিত ব্যাংক হিসাবে আনয়নপূর্বক বৈধতা প্রদানের চেষ্টা ও বিদেশে টাকা পাচারের মাধ্যমে মানিলন্ডারিং প্রতিরোধ আইনে অপরাধের অভিযোগ অনুসন্ধানে কর্মকর্তা নিয়োগ করা হয়েছে।

বিশ্বস্ত সূত্রে জানা যায়, তারা দেশত্যাগ করার চেষ্টা করছেন। অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ বিদেশে পালিয়ে গেলে তাদের দ্বারা লন্ডারিংকৃত অর্থ পুনরুদ্ধার করা দুরূহ হয়ে পড়বে। তারা যাতে দেশ ত্যাগ করতে না পারে সেজন্য বিদেশ গমন রহিতকরণের নিষেধাজ্ঞা প্রদান করা আবশ্যক।

শুনানি শেষে বিচারক তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

স্ত্রীসহ সাংবাদিক সুভাষ সিংহের দেশত্যাগে নিষেধাজ্ঞা

আপডেট সময় : ০৫:০৪:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫