ঢাকা ০৫:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

জোবায়েদ হত্যা: জবানবন্দি দিতে বিচারকের খাসকামড়ায় তিন আসামি

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৫:০৬:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫
  • / ২১১৮ বার পড়া হয়েছে

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জোবায়েদ হোসাইন (২৫) হত্যা মামলায় তিন আসামি স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ডের আবেদন করেছে পুলিশ। সেই জবানবন্দি রেকর্ডের জন্য মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেল ৪টার দিকে বিচারকের খাসকামড়ায় নেওয়া হয় তাদের।

তিন আসামি হলেন, মো. মাহির রহমান (১৯), বার্জিস শাবনাম বর্ষা (১৯) ও ফারদীন আহম্মেদ আয়লান (২০)।

এ সময় নিরাপত্তার মধ্য দিয়ে তাদের সিএমএম আদালতের পঞ্চম তলায় সাত নম্বর আদালতে নেওয়া হয়। এরপর তাদের বিচারকের খাসকামরায় নেওয়া হয়। এ সময় সিএমএম আদালতের সামনে জবির একদল শিক্ষার্থী খুনিদের বিচারের দাবিতে সমবেত হয়ে স্লোগান দেন।

এর আগে দুপুর ২টা ৪০ মিনিটের দিকে তাদের বংশাল থানা থেকে সংলগ্ন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আনা হয়। এরপর তাদের আদালতের হাজতখানায় রাখা হয়।

গত রোববার (১৯ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে বংশাল থানার ৩১ নম্বর ওয়ার্ডের নুর বক্স লেনের ১৫ নম্বর রৌশান ভিলার সিঁড়িঘরে জোবায়েদ হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে।

পুলিশ জানায়, বর্ষার গৃহশিক্ষক ছিলেন জোবায়েদ, মাহির তার পুরাতন প্রেমিক। আর আয়লান মাহিরের বন্ধু। ত্রিভুজ প্রেমের বলি হন খুনের শিকার জোবায়েদ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

জোবায়েদ হত্যা: জবানবন্দি দিতে বিচারকের খাসকামড়ায় তিন আসামি

আপডেট সময় : ০৫:০৬:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫