শিরোনাম ::
নভেম্বরেও ডেঙ্গুর তাণ্ডব, আরও ৮ জনের মৃত্যু
বঙ্গ সংবাদ ডেক্স
- আপডেট সময় : ০৪:৩২:১১ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
- / ২১৬৪ বার পড়া হয়েছে
গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আরও আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৭৮ জন রোগী। ফলে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৬৪ জনে।
রোববার (২৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, ২৩ নভেম্বর পর্যন্ত চলতি বছরে দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৯০ হাজার ২৬৪ জন।
উল্লেখ্য, ২০২৪ সালে জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশে মোট ১ লাখ ১ হাজার ২১৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হন এবং ৫৭৫ জনের মৃত্যু হয়। এর আগে ২০২৩ সালে ডেঙ্গুতে মোট ১ হাজার ৭০৫ জনের মৃত্যু এবং ৩ লাখ ২১ হাজার ১৭৯ জনের হাসপাতালে ভর্তি হওয়ার তথ্য পাওয়া যায়।
ট্যাগস :




























