ঢাকা ০৫:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

জামায়াত প্রার্থী শিশির মনিরের বিরুদ্ধে মামলা দায়ের

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:১৮:৩৪ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫
  • / ২০৯৬ বার পড়া হয়েছে

সংগৃহীত ছবি

ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে সুনামগঞ্জ-২ আসনের জামায়াত সমর্থিত প্রার্থী ও সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনিরের বিরুদ্ধে ঢাকার আদালতে মামলা হয়েছে।

রবিবার (৭ ডিসেম্বর) ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে আইনজীবী রিদওয়ান হোসেন রবিন এ মামলা দায়ের করেন। আদালত আবেদনটি গ্রহণ করে ডিবি পুলিশকে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

মামলার আবেদনে বলা হয়, মুসলিমপ্রধান বাংলাদেশের বিশাল সংখ্যক মানুষ ইসলাম ধর্মে বিশ্বাসী। ইসলাম ধর্ম অনুযায়ী আল্লাহ নিরাকার এবং তাঁর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে মুসলমানরা রোজা পালন করেন, যার প্রতিদান আল্লাহ প্রদান করবেন বলে বিশ্বাস করা হয়। অন্যদিকে সনাতন ধর্মাবলম্বীরা দেব-দেবীর আকৃতির মাধ্যমে পূজা অর্চনা করেন। ফলে রোজাকে পূজার সাথে তুলনা করা ধর্মীয়ভাবে সংবেদনশীল বিষয়।

অভিযোগে আরও বলা হয়, শিশির মনির একটি ইউটিউব চ্যানেলে প্রচারিত ভিডিওতে ‘রোজা ও পূজা একই মুদ্রার এপিঠ-ওপিঠ’ মন্তব্য করে মুসলিম জনসাধারণের ধর্মীয় বিশ্বাসে আঘাত করেছেন। অভিযোগ অনুযায়ী, তিনি ইচ্ছাকৃতভাবে এ বক্তব্য প্রচার করে রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করেছেন, যা ধর্মপ্রাণ মানুষের মাঝে ক্ষোভ ও অস্থিরতা সৃষ্টি করেছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

জামায়াত প্রার্থী শিশির মনিরের বিরুদ্ধে মামলা দায়ের

আপডেট সময় : ০৬:১৮:৩৪ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫