ঢাকা ০৩:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

নির্বাচনকালীন প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করছে ডিএমপি

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০২:৩৯:১৪ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
  • / ২১১৮ বার পড়া হয়েছে

ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব প্রার্থীর নিরাপত্তা নিশ্চিত করতে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

শনিবার (১৩ ডিসেম্বর) সকালে সাংবাদিকদের তিনি জানান, ‘ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর গুলির ঘটনায় একজনকে শনাক্ত করা হয়েছে। শিগ্রই তাকে গ্রেফতার করা হবে। তদন্ত চলছে, বিস্তারিত পরে জানা যাবে।’

এর আগে ডিএমপি জানিয়েছে, রাজধানীর বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তরা ওসমান হাদির ওপর হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়।

ডিএমপি হামলাকারীদের ধরতে রাজধানীজুড়ে অভিযান চালাচ্ছে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে একজনকে প্রাথমিকভাবে শনাক্ত করা গেছে। পুলিশ দ্রুত তাকে গ্রেফতারের চেষ্টা করছে।

যেকোনো তথ্য থাকলে বা সন্দেহভাজন ব্যক্তির খোঁজ পেলে ৯৯৯ বা নিচের নম্বরে পুলিশকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে। সন্ধানদাতার পরিচয় গোপন রাখা হবে এবং উপযুক্ত পুরস্কৃতিও দেওয়া হবে।
ডিসি মতিঝিল: ১৩২০০৪০০৮০, ওসি পল্টন: ০১৩২০০৪০১৩২।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

নির্বাচনকালীন প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করছে ডিএমপি

আপডেট সময় : ০২:৩৯:১৪ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫