ঢাকা ০৬:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

হাদির হত্যাকাণ্ডে পুলিশের সর্বশেষ বিবৃতি

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৪:৪৪:৪২ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
  • / ২১২৩ বার পড়া হয়েছে

সংগৃহীত ছবি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করার ঘটনায় সীমান্ত পারাপারের সঙ্গে জড়িত দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের কাছ থেকে তথ্য নিয়ে তদন্ত চলছে।

রোববার (১৪ ডিসেম্বর) বিকেলে এ কথা জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ক্রাইম অ্যান্ড অপারেশন বিভাগের অতিরিক্ত কমিশনার মো. নজরুল ইসলাম। তিনি জানান, সন্দেহভাজনদের পাসপোর্টও ব্লক করা হয়েছে এবং এখন পর্যন্ত কেউ দেশ ত্যাগ করেছে এমন তথ্য পাওয়া যায়নি।

এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি। পরিবারের পক্ষ থেকে যদি আজ বাদী হয়ে মামলা না করা হয়, তাহলে পুলিশ বাদী হয়ে মামলা করবে।

গত শুক্রবার (১২ ডিসেম্বর) বিজয়নগর ক্রসিং পারাপারের সময় শরিফ ওসমান হাদি রিকশায় যাচ্ছিলেন। অজ্ঞাতনামা সন্ত্রাসীরা মোটরসাইকেলযোগে তার মাথায় গুলি চালিয়ে পালিয়ে যায়। হামলায় ব্যবহৃত মোটরসাইকেল চালককে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে হাদি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

হাদির হত্যাকাণ্ডে পুলিশের সর্বশেষ বিবৃতি

আপডেট সময় : ০৪:৪৪:৪২ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫