ঢাকা ০৭:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

ধূমপানের শাস্তি বাড়িয়ে নতুন অধ্যাদেশ কার্যকর করেছে সরকার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০২:৫৯:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬
  • / ২২৬২ বার পড়া হয়েছে

স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় প্রস্তাবিত ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাষ্ট্রপতির অনুমোদন সাপেক্ষে কার্যকর হয়েছে। অধ্যাদেশের লক্ষ্য জনগণকে তামাক ও নিকোটিনজাত দ্রব্যের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করা, বিড়ি উৎপাদন সংক্রান্ত পৃথক অধ্যাদেশ বাতিল করে একীভূত আইন প্রণয়ন এবং ই-সিগারেট, ভ্যাপ ও হিটেড টোব্যাকোসহ সব উদীয়মান তামাকপণ্য নিষিদ্ধ করা।

প্রধান পরিবর্তন ও সংযোজন:
১. তামাকজাত দ্রব্যের সংজ্ঞা সম্প্রসারণ: ই-সিগারেট, ENDS, HTP, নিকোটিন পাউচসহ সব উদীয়মান পণ্য তামাকজাত দ্রব্যের মধ্যে অন্তর্ভুক্ত। ‘পাবলিক প্লেস’-এর সংজ্ঞাও বিস্তৃত।
২. পাবলিক প্লেসে নিষেধাজ্ঞা: সকল পাবলিক প্লেস ও পরিবহনে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিষিদ্ধ। ভ্রষ্টলঙ্ঘনের জরিমানা ৩০০ টাকা থেকে ২,০০০ টাকা বৃদ্ধি।
৩. বিজ্ঞাপন ও প্রচারণা নিষিদ্ধ: প্রিন্ট, ইলেকট্রনিক, ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া, OTT প্ল্যাটফর্মসহ সব মাধ্যমে তামাক বিজ্ঞাপন নিষিদ্ধ। বিক্রয়স্থলে প্যাকেট প্রদর্শন এবং CSR কার্যক্রমে কোম্পানির নাম/লোগো ব্যবহারও বন্ধ।
৪. শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতাল সংলগ্ন বিক্রয় নিষিদ্ধ: শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, খেলার মাঠ ও শিশুপার্কের ১০০ মিটার সংলগ্ন এলাকায় তামাক বিক্রি করা যাবে না।
৫. ই-সিগারেট ও উদীয়মান তামাকপণ্য নিষিদ্ধ: উৎপাদন, আমদানি, রপ্তানি, সংরক্ষণ, বিক্রয় ও ব্যবহার শাস্তিযোগ্য। সর্বোচ্চ ৬ মাস কারাদণ্ড ও ৫ লাখ টাকা জরিমানা।
৬. কুম্ভি ও টেন্ডু পাতার বিড়ি নিষিদ্ধ: উৎপাদন, বিপণন ও ব্যবহার সম্পূর্ণ বন্ধ। 1975 সালের Bidi Manufacture (Prohibition) Ordinance বাতিল।
৭. আসক্তিমূলক পদার্থ মিশ্রণ নিষিদ্ধ: তামাকজাত দ্রব্যে ক্ষতিকর আসক্তিমূলক পদার্থ মেশানো শাস্তিযোগ্য অপরাধ।
৮. স্বাস্থ্য সতর্কবার্তা ও স্ট্যান্ডার্ড প্যাকেজিং: প্যাকেটের ৭৫% জায়গায় রঙিন ছবি ও সতর্কবাণী বাধ্যতামূলক। স্ট্যান্ডার্ড প্যাকেজিং ছাড়া বিক্রি বন্ধ।
৯. শাস্তি ও প্রয়োগ জোরদার: জরিমানা ও কারাদণ্ড বৃদ্ধি, কোম্পানির লাইসেন্স বাতিল, মালামাল জব্দ এবং ফৌজদারি কার্যবিধি অনুযায়ী মামলা পরিচালনা বিধান।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

ধূমপানের শাস্তি বাড়িয়ে নতুন অধ্যাদেশ কার্যকর করেছে সরকার

আপডেট সময় : ০২:৫৯:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬