শিরোনাম ::
সিইসির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা কেন নেওয়া হবে না—জানতে চেয়ে হাইকোর্টের রুল
বঙ্গ সংবাদ ডেক্স
- আপডেট সময় : ০২:১৪:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬
- / ২১১০ বার পড়া হয়েছে
আদালতের আদেশ অমান্যের অভিযোগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
রোববার (২৫ জানুয়ারি) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ রুল জারি করেন। রুলে আগামী চার সপ্তাহের মধ্যে প্রধান নির্বাচন কমিশনারকে এর জবাব দিতে বলা হয়েছে।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ। তিনি বলেন, গত বছরের ২৭ আগস্ট কৃষক শ্রমিক জনতা পার্টি নামে একটি রাজনৈতিক দলের নিবন্ধন সংক্রান্ত আবেদন নিষ্পত্তির জন্য প্রধান নির্বাচন কমিশনারকে নির্দেশ দেন হাইকোর্ট। তবে নির্ধারিত সময়ের মধ্যে ওই আদেশ বাস্তবায়ন না করায় তার বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন করা হয়।
ট্যাগস :




























