শিরোনাম ::
সাবেক ডিএমপি কমিশনার আছাদুজ্জামান ও পরিবারের সম্পদ ক্রোকের আদেশ
বঙ্গ সংবাদ ডেক্স
- আপডেট সময় : ০৪:৩৯:১৮ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬
- / ২০৮৭ বার পড়া হয়েছে
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার আছাদুজ্জামান মিয়া ও তার পরিবারের নামে থাকা ২২ কোটি ৬৫ লাখ টাকার স্থাবর সম্পদ ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত।
রোববার (২৫ জানুয়ারি) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। আদালতের নির্দেশে ফরিদপুর, নারায়ণগঞ্জ ও ঢাকাসহ বিভিন্ন এলাকার ৩৬টি জমি ও প্লট এখন থেকে আদালতের নিয়ন্ত্রণে থাকবে।
ডিএমপির সাবেক কমিশনার ও তার পরিবারের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান চলছে। দুদকের অনুসন্ধানী টিম জানিয়েছে, তারা সম্পদগুলো অন্যত্র সরিয়ে নেওয়া বা নষ্ট করার চেষ্টা করছেন। সেজন্য তদন্ত নিশ্চিত করতে সম্পদগুলো অবিলম্বে ক্রোক করা প্রয়োজন বলে আদালত জানিয়েছে।
ট্যাগস :




























