ঢাকা ০১:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে এক লাখ সেনাসদস্য মোতায়েন: সামরিক অপারেশন্স কর্মকর্তা

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:০৮:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
  • / ২১১৫ বার পড়া হয়েছে

সংগৃহীত ছবি

সেনাসদরের সামরিক অপারেশন্স পরিদফতরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল দেওয়ান মোহাম্মদ মনজুর হোসেন জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এক লাখ সেনাসদস্য মোতায়েন করা হয়েছে। অন্যান্য নির্বাচনের তুলনায় এবারে প্রধান পার্থক্য হলো, সেনারা ভোটকেন্দ্রের আঙিনা পর্যন্ত নিরাপত্তা প্রদান করতে পারবেন।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাজধানীর গুলিস্তানের রোলার স্কেটিং কমপ্লেক্সে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আগের নির্বাচনে সর্বোচ্চ ৪০-৪২ হাজার সেনাসদস্য স্ট্রাইকিং ফোর্স হিসেবে দূরবর্তী এলাকায় অবস্থান করতেন। এবার ভোটারদের নির্বিঘ্ন ভোটাধিকার নিশ্চিত করতে সেনারা কেন্দ্রের আশেপাশেও টহল দিচ্ছেন।”

তিনি আরও জানান, প্রয়োজনীয় যানবাহনের ঘাটতির কারণে অসামরিক প্রশাসনের মাধ্যমে গাড়ি সরবরাহের চেষ্টা করা হয়েছে। তা সম্ভব না হলে গাড়ি হায়ার করে সেনারা নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করছেন। এই পদক্ষেপ ২০ জানুয়ারি থেকে কার্যকর হয়েছে।

ব্রিগেডিয়ার জেনারেল বলেন, “সেনাসদস্যরা দিনরাত অক্লান্ত পরিশ্রম করছেন, শুধুমাত্র ভোটারদের আস্থা ফিরিয়ে আনার জন্য। এটা এবার বিশেষভাবে জোরদার করা হয়েছে।”

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে এক লাখ সেনাসদস্য মোতায়েন: সামরিক অপারেশন্স কর্মকর্তা

আপডেট সময় : ০৪:০৮:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬