ঢাকা ০৫:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

সুপ্রিম কোর্টের বিচারপতি নাইমা হায়দারের পদত্যাগ

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:১৫:২৭ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
  • / ২১০০ বার পড়া হয়েছে

ফাইল ছবি

ব্যক্তিগত কারণ দেখিয়ে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি নাইমা হায়দার পদত্যাগ করেছেন।

সোমবার (৯ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের জনসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গত ৫ ফেব্রুয়ারি বিচারপতি নাইমা হায়দার প্রধান বিচারপতির মাধ্যমে রাষ্ট্রপতির কাছে পাঠানোর জন্য রেজিস্ট্রার জেনারেলের কাছে তাঁর পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগপত্রে তিনি ব্যক্তিগত কারণ উল্লেখ করেছেন।

উল্লেখ্য, জুলাই গণ-অভ্যুত্থানের পর বৈষম্যবিরোধী আন্দোলনের দাবির পরিপ্রেক্ষিতে হাইকোর্ট বিভাগের ১২ জন বিচারপতিকে বিচারিক কার্যক্রম থেকে বিরত রাখা হয়। বিচারপতি নাইমা হায়দার তাঁদের মধ্যে একজন ছিলেন।

বিচারপতি নাইমা হায়দার সাবেক প্রধান বিচারপতি বদরুল হায়দার চৌধুরীর কন্যা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ও এলএলএম ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে এলএলএম ও পিএইচডি ডিগ্রি লাভ করেন।

এ ছাড়া তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া (বার্কলি) এবং লন্ডন বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন আন্তর্জাতিক শিক্ষাপ্রতিষ্ঠানে উচ্চশিক্ষা গ্রহণ করেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

সুপ্রিম কোর্টের বিচারপতি নাইমা হায়দারের পদত্যাগ

আপডেট সময় : ০৩:১৫:২৭ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬