ঢাকা ০৫:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

পদচ্যুত হচ্ছেন তাজুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১১:৪০:১১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
  • / ২০৯২ বার পড়া হয়েছে

সংগৃহীত ছবি

পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামকে সরিয়ে নতুন কাউকে নিয়োগের কথা ভাবছে সরকার—এমন গুঞ্জনে আইনাঙ্গনসহ বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে। জানা গেছে, এ বিষয়ে আজই প্রজ্ঞাপন জারি হতে পারে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রসিকিউটর জানান, তাজুল ইসলামকে অপসারণের প্রক্রিয়া চলছে। ইতোমধ্যে চিফ প্রসিকিউটর হিসেবে আইনজীবী আমিনুল ইসলামের নাম আলোচনায় এসেছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিএনপি সরকার গঠনের পর থেকেই চিফ প্রসিকিউটরসহ প্রসিকিউশন টিমে পরিবর্তন বা রদবদলের গুঞ্জন শোনা যায়।

জুলাই গণঅভ্যুত্থানের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়। একই বছরের সেপ্টেম্বরের শুরুতে অন্তর্বর্তীকালীন সরকার অ্যাটর্নি জেনারেলের পদমর্যাদায় মোহাম্মদ তাজুল ইসলামকে চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেয়।

ট্রাইব্যুনাল সূত্র জানায়, তাজুল ইসলামের নেতৃত্বে ২০২৪ সালের জুলাই–আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় ২৪টি আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে। এসব মামলার বিচার বর্তমানে ট্রাইব্যুনাল-১ ও ট্রাইব্যুনাল-২–এ চলমান রয়েছে। এর মধ্যে তিনটি মামলার রায় ঘোষণা হয়েছে। ঘোষিত রায়ে দণ্ডিত ২৬ জনের মধ্যে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও রয়েছেন।

এদিকে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যাসহ দুটি মামলার রায় অপেক্ষমাণ রয়েছে। এছাড়া রামপুরায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলার রায় আগামী ৪ মার্চ ঘোষণা হওয়ার কথা রয়েছে।

আওয়ামী লীগ সরকারের আমলে গুম ও নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলাগুলোর বিচারও ট্রাইব্যুনালে চলছে। এসব মামলায় মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানসহ আওয়ামী লীগের সাবেক বহু এমপি ও মন্ত্রী আসামি হিসেবে বিচারের মুখোমুখি হয়েছেন।

এ বিষয়ে সম্প্রতি সাংবাদিকদের প্রশ্নের জবাবে তাজুল ইসলাম বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারকাজ আগের মতোই চলবে। সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো নির্দেশনা না এলেও আইনমন্ত্রী ইঙ্গিত দিয়েছেন যে ট্রাইব্যুনালের কার্যক্রম স্বাভাবিক গতিতেই অব্যাহত থাকবে। তিনি আশা প্রকাশ করেন, বিচার কার্যক্রম নিয়ম অনুযায়ী চলমান থাকবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

পদচ্যুত হচ্ছেন তাজুল ইসলাম

আপডেট সময় : ১১:৪০:১১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬