শিরোনাম ::
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হলেন অ্যাডভোকেট আমিনুল ইসলাম
নিজস্ব প্রতিনিধি
- আপডেট সময় : ১২:০৬:৫০ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
- / ২০৯১ বার পড়া হয়েছে
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হিসেবে অ্যাডভোকেট আমিনুল ইসলামকে নিয়োগ দিয়েছে সরকার।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।
অ্যাডভোকেট আমিনুল ইসলাম দীর্ঘদিন ধরে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করেছেন।
প্রজ্ঞাপনে আরও জানানো হয়, ট্রাইব্যুনালের বর্তমান চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলামের নিয়োগ বাতিল করা হয়েছে।
জুলাই গণঅভ্যুত্থানের পর তাজুল ইসলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ পান। তার নেতৃত্বে প্রসিকিউশন মানবতাবিরোধী অপরাধের তিনটি মামলা নিষ্পত্তি করেছে।
ট্যাগস :




























