শিরোনাম ::
হাইকোর্টের দুই বিচারপতির পদত্যাগ গ্রহণ করেছেন রাষ্ট্রপতি
বঙ্গ সংবাদ ডেক্স
- আপডেট সময় : ০৭:৩৭:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
- / ২০৮৪ বার পড়া হয়েছে
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের দুই বিচারপতির পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
পদত্যাগ করা বিচারপতিরা হলেন বিচারপতি মামনুর রহমান ও বিচারপতি নাইমা হায়দার।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংবিধানের ৯৬ অনুচ্ছেদের (৮) দফা অনুযায়ী তারা রাষ্ট্রপতির কাছে স্বাক্ষরযুক্ত পত্রের মাধ্যমে স্বীয় পদ থেকে পদত্যাগ করেন। পরে রাষ্ট্রপতি তাদের পদত্যাগপত্র গ্রহণ করেছেন।
ট্যাগস :




























