ঢাকা ০৫:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

ডিএমপি কমিশনার সাজ্জাত আলী দায়িত্ব থেকে অব্যাহতি নিলেন

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০২:১৬:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬
  • / ২০৯৫ বার পড়া হয়েছে

ফাইল ছবি

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী পারিবারিক কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে ডিএমপির মুখপাত্র মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

মুখপাত্র জানান, অব্যাহতিপত্র স্বাক্ষর করে তিনি পুলিশ সদরদফতরে জমা দিয়েছেন। এর আগে শেখ সাজ্জাত আলী অতিরিক্ত আইজিপি (চলতি দায়িত্ব) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

২০২৪ সালের ১৭ নভেম্বর তাকে পুনর্বহাল করা হয় এবং ২০ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে ডিএমপি কমিশনার পদে নিয়োগ দেওয়া হয়। তিনি মো. মাইনুল হাসানের স্থলাভিষিক্ত হন।

গণ-অভ্যুত্থানের পর ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর পুলিশের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের পদ থেকে সরানো হয়। পরবর্তী সময়ে মো. ময়নুল ইসলাম আইজিপি এবং পরে মো. মাইনুল হাসান ও শেখ মো. সাজ্জাত আলীকে ডিএমপি কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

ডিএমপি কমিশনার সাজ্জাত আলী দায়িত্ব থেকে অব্যাহতি নিলেন

আপডেট সময় : ০২:১৬:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬