ঢাকা ০৮:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

একাদশ বিসিএস ফোরামের সভা ও নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৮:২৫:৪০ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬
  • / ২০৮১ বার পড়া হয়েছে

একাদশ বিসিএস ফোরামের সভা অনুষ্ঠিত ও ফোরামের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনার পর সর্বসম্মতিক্রমে নতুন কমিটি নির্বাচন করা হয়।

রবিবার (১ মার্চ)  রাজধানীর বিয়াম মিলনায়তনে একাদশ বিসিএস ফোরামের সভা অনুষ্ঠিত হয় এবং এতে অবসরপ্রাপ্ত সচিব ড. মোঃ ফরিদুল ইসলাম নতুন সভাপতি এবং অবসরপ্রাপ্ত সচিব মোঃ ইহসানুল হক সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন। এছাড়া ঢাকা মেডিকেল কলেজের প্রাক্তন ভাইস-প্রিন্সিপাল ডাঃ আবদুল হানিফ টাবলু প্রথম সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন।

সভায় উপস্থিত সদস্যবৃন্দ নব-নির্বাচিত এই কমিটিকে আন্তরিক অভিনন্দন জানান এবং আশা প্রকাশ করেন যে, নতুন নেতৃত্বের অধীনে ফোরামের কার্যক্রম আরও গতিশীল হবে।

সভাপতি ড. মোঃ ফরিদুল ইসলাম বলেন – ক্ষমতায় আসা নতুন সরকারের কাছে আকাশচুম্বী প্রত্যাশা সর্বস্তরের নাগরিকের। সুস্থ একটি রাজনৈতিক ধারা ফিরে আসুক দেশে, যেখানে নিয়ন্ত্রণে থাকবে দ্রব্যমূল্য, দুর্নীতি ও আইন-শৃঙ্খলা ব্যবস্থা। হামলা মামলায় জর্জরিত হবে না প্রতিপক্ষ। বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সরকারের সাথে একত্রে কাজ করতে হবে।

সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের মধ্যে সমন্বয় সাধন করা জরুরি এবং প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণ ও মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনাবলী বাস্তবায়ন করা আমাদের একমাত্র লক্ষ্য উদ্দেশ্য। সবশেষে দেশ জাতির কল্যাণ কামনায় দোয়া করা হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

একাদশ বিসিএস ফোরামের সভা ও নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা

আপডেট সময় : ০৮:২৫:৪০ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬