ঢাকা ০৫:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

উত্তেজনাপূর্ণ হরমুজ পেরিয়ে চট্টগ্রামে ৫ জ্বালানি জাহাজ, পথে আরও ৩টি

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:০৫:৫৯ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬
  • / ২০৯৬ বার পড়া হয়েছে

সংগৃহীত ছবি

ইরান-ইসরাইল যুদ্ধের প্রভাব নিয়ে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়লেও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি পণ্যবাহী জাহাজ চলাচল অব্যাহত রয়েছে। সব শঙ্কা কাটিয়ে একে একে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে পাঁচটি জ্বালানি জাহাজ। এর ধারাবাহিকতায় রবিবার (৮ মার্চ) দুপুরে আরও একটি এলপিজিবাহী জাহাজ বন্দরে ভিড়ছে।

এছাড়া বাংলাদেশ অভিমুখে আরও তিনটি বড় জ্বালানি জাহাজ রয়েছে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ওমানের সোহার বন্দর থেকে ২২ হাজার ১৭২ টন তরল পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) নিয়ে ‘এলপিজি সেভেন’ নামের একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে আসছে। রবিবার দুপুর ২টায় জাহাজটি বন্দরের জেটিতে ভেড়ার কথা রয়েছে। এর আগে গত ২৬ ফেব্রুয়ারি একই বন্দর থেকে ১৯ হাজার ৩১৬ টন গ্যাস নিয়ে ‘জি-ওয়াইএমএন’ নামের আরেকটি জাহাজ বন্দরে পৌঁছায়।

জ্বালানি আমদানির তথ্য অনুযায়ী, কাতারের রাস লাফান বন্দর থেকে আসা এলএনজি ও এলপিজি জাহাজগুলোই বেশি আসছে। গত ৩ মার্চ ৬৩ হাজার ৩৮৩ টন এলএনজি নিয়ে ‘আল জোরা’ এবং ৫ মার্চ ৬৩ হাজার ৭৫ টন এলএনজি নিয়ে ‘আল জাস্সাসিয়া’ চট্টগ্রাম বন্দরে পৌঁছায়। এছাড়া একই দিন সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ বন্দর থেকে ৫ হাজার ১৯ টন মেরিন ইথানল গ্যাস (এমইজি) নিয়ে ‘বে-ইয়াসু’ নামের একটি জাহাজ বন্দরে আসে।

বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে আরও তিনটি বড় জ্বালানি জাহাজ চট্টগ্রাম বন্দরের পথে রয়েছে। এর মধ্যে ‘লুসাইল’ আগামী ৯ মার্চ ৬২ হাজার ৯৮৭ টন এলএনজি নিয়ে পৌঁছাবে। ‘আল গালায়েল’ ১১ মার্চ ৫৭ হাজার ৬৬৫ টন এলএনজি এবং ‘লেব্রেথাহ’ ১৪ মার্চ ৬২ হাজার টন এলএনজি নিয়ে বন্দরে পৌঁছানোর কথা রয়েছে। এসব জাহাজের শিপিং এজেন্সি হিসেবে দায়িত্ব পালন করছে ইউনিগ্লোবাল, ইউনিক মেরিটাইম ও মিউচুয়াল শিপিং।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম বলেন, মধ্যপ্রাচ্যে উত্তেজনা থাকলেও এসব জাহাজ গত ২৮ ফেব্রুয়ারির আগেই ঝুঁকিপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করেছে। ফলে দেশের জ্বালানি সরবরাহে আপাতত বড় কোনো বিঘ্নের আশঙ্কা নেই।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

উত্তেজনাপূর্ণ হরমুজ পেরিয়ে চট্টগ্রামে ৫ জ্বালানি জাহাজ, পথে আরও ৩টি

আপডেট সময় : ০১:০৫:৫৯ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬