ঢাকা ০১:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

মনোয়ার হত্যা মামলায় হুইপ দুলুসহ সকল আসামি বেকসুর খালাস

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:৪৩:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
  • / ২১১৭ বার পড়া হয়েছে

প্রতীকী ছবি

রাজশাহীর বাগমারায় ২০০৪ সালের মনোয়ার হোসেন বাবু হত্যা মামলায় আদালত সব আসামিকে বেকসুর খালাস দিয়েছেন। মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক মো. শামসুল আল-আমীন রায় ঘোষণা করেন।

মামলার আসামিদের মধ্যে ছিলেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু, জামায়াতে ইসলামীর প্রয়াত নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদী, বিএনপির প্রয়াত ভাইস চেয়ারম্যান ও সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হক, জেলা বিএনপির সাবেক সভাপতি নাদিম মোস্তফা এবং জেএমবি সংশ্লিষ্ট কয়েকজন।

মামলার অভিযোগে বলা হয়, ২০০৪ সালের ১ এপ্রিল মনোয়ার হোসেন বাবুকে বাগমারার একটি মাঠ থেকে তাড়া করে পলাশি গ্রামে নিয়ে গিয়ে প্রকাশ্যে গলাকেটে হত্যা করা হয়। হত্যার পর আসামিরা ‘বাংলা ভাই জিন্দাবাদ’ স্লোগান দিতে থাকেন। নিহতের বাবা মহসিন আলী অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন।

মামলায় মোট ৫০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়েছিল। বিচারের সময় ছয়জন মারা যান, ১২ জন পলাতক ছিলেন এবং ৩২ জন নিয়মিত আদালতে হাজিরা দিতেন। রায় ঘোষণার সময় ৩০ জন উপস্থিত ছিলেন, তবে হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও শাহাদ আলী উপস্থিত ছিলেন না।

রাষ্ট্রপক্ষের আইনজীবী রইসুল ইসলাম জানিয়েছেন, মামলায় ১৬ জন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হলেও কোনো সাক্ষী আসামিদের বিরুদ্ধে সরাসরি অভিযোগ প্রমাণ করতে পারেননি। তাই আদালত সব আসামিকে খালাস দিয়েছেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

মনোয়ার হত্যা মামলায় হুইপ দুলুসহ সকল আসামি বেকসুর খালাস

আপডেট সময় : ০৪:৪৩:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬