ঢাকা ০১:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

আবু সাঈদ হত্যা মামলায় দুই আসামিকে ফাঁসির রায়

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:২৬:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
  • / ২১৩৪ বার পড়া হয়েছে

সংগৃহীত ছবি

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শহীদ আবু সাঈদ হত্যার মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড প্রদান করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। বাকি ২৮ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি দুজন হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়। তাঁরা দুজনই বর্তমানে গ্রেপ্তার আছেন।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুর সোয়া ১২টায় ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন তিন সদস্যের প্যানেল রায় পাঠ করেন। প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর

মামলায় মোট ৩০ জন আসামি রয়েছে। এর মধ্যে ছয়জন গ্রেপ্তার আছেন, তারা হলেন:

  • সাবেক প্রক্টর শরিফুল ইসলাম
  • সাবেক সহকারী রেজিস্ট্রার রাফিউল হাসান রাসেল
  • সাবেক চুক্তিভিত্তিক কর্মচারী মো. আনোয়ার পারভেজ
  • সাবেক এএসআই আমির হোসেন
  • সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়
  • নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী ওরফে আকাশ

বাকি ২৪ জন পলাতক। তাদের মধ্যে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ও কর্মকর্তা, পুলিশ কর্মকর্তা এবং ছাত্রলীগ নেতারা। উল্লেখযোগ্য পলাতকরা হলেন:

  • সাবেক উপাচার্য মো. হাসিবুর রশীদ
  • সাবেক গণিত বিভাগের সহযোগী অধ্যাপক মো. মশিউর রহমান
  • সাবেক লোকপ্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক আসাদুজ্জামান মন্ডল
  • সাবেক সহকারী রেজিস্ট্রার মো. হাফিজুর রহমান
  • সাবেক এমএলএসএস ও নিরাপত্তা প্রহরী
  • রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি ও অন্যান্য নেতৃবৃন্দ
  • সাবেক পুলিশ কর্মকর্তারা মো. মনিরুজ্জামান, মো. আবু মারুফ হোসেন, মো. শাহ নূর আলম পাটোয়ারী প্রমুখ

রায় ঘোষণার সময় গ্রেপ্তার আসামিরা ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

আবু সাঈদ হত্যা মামলায় দুই আসামিকে ফাঁসির রায়

আপডেট সময় : ০১:২৬:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬