ঢাকা ০৩:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষ্যে সাংবাদিকদের শুভেচ্ছা জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৪:৩৩:১৪ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬
  • / ২০৭৭ বার পড়া হয়েছে

ঢাকা, ২ মে, ২০২৬: আগামীকাল ৩ মে ‘বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস’ উপলক্ষ্যে দেশের সকল সাংবাদিকদের শুভেচ্ছা জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। শনিবার (২ মে) সংবাদপত্রে পাঠানো এক বার্তায় তিনি এই শুভেচ্ছা জানান।

শুভেচ্ছাবার্তায় প্রতিমন্ত্রী দেশের যে সকল সাংবাদিক, লেখক, আলোকচিত্রী এবং কলাকুশলী সাহসী ও বস্তুনিষ্ঠভাবে সাংবাদিকতা করছেন তাদের প্রশংসা করেন।

তিনি বলেন, “গণতন্ত্রের শক্তিশালী ভিত্তি নির্মাণে এবং রাষ্ট্র গঠনে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ভূমিকা অনস্বীকার্য। একটি স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম সমাজের দর্পণ হিসেবে কাজ করে, যা রাষ্ট্রের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ প্রভাবক হিসেবে কাজ করে।”

প্রতিমন্ত্রী তাঁর বার্তায় সরকারের অবস্থান পরিষ্কার করে উল্লেখ করেন যে, তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতায় দৃঢ়ভাবে বিশ্বাসী।

তথ্যাদির অবাধ প্রবাহ নিশ্চিত করতে গণমাধ্যমকর্মীদের নিরলস পরিশ্রমের প্রশংসা করে প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন যে, সাংবাদিকরা দেশের স্বার্থ সমুন্নত রেখে তাঁদের লেখনী চালিয়ে যাবেন। বার্তায় তিনি সাংবাদিকদের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

উল্লেখ্য, প্রতি বছর ৩ মে বিশ্বব্যাপী ‘বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস’ পালিত হয়। সংবাদপত্রের স্বাধীনতা রক্ষা এবং পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে জীবন উৎসর্গকারী সাংবাদিকদের স্মরণে এই দিবসটি বিশেষ তাৎপর্য বহন করে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষ্যে সাংবাদিকদের শুভেচ্ছা জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী

আপডেট সময় : ০৪:৩৩:১৪ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬