ঢাকা ০৩:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

আলোচিত শিশু ধর্ষণ মামলার আসামি মাদরাসা শিক্ষক গ্রেপ্তার

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ১০:০৪:২৬ পূর্বাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬
  • / ২০৭৪ বার পড়া হয়েছে

নেত্রকোনার মদনে বহুল আলোচিত শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি মাদরাসা শিক্ষক আমান উল্লাহ সাগরকে অবশেষে গ্রেপ্তার করা হয়েছে। দীর্ঘদিন পলাতক থাকার পর বুধবার ভোর সাড়ে ৪টার দিকে গৌরীপুর এলাকা থেকে র‍্যাব-১৪ এর একটি অভিযানিক দল তাকে আটক করে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন মদন থানার ওসি মুহাম্মদ তরিকুল ইসলাম। তিনি জানান, গোয়েন্দা নজরদারি ও গোপন তথ্যের ভিত্তিতে র‍্যাব সদস্যরা অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। পরে তাকে আইনানুগ প্রক্রিয়ার জন্য মদন থানায় হস্তান্তর করা হবে।

আরও পড়ুন:

১২ বছরের মাদরাসাছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা

উল্লেখ্য, মদন উপজেলায় সংঘটিত এই শিশু ধর্ষণের ঘটনা স্থানীয়ভাবে তীব্র ক্ষোভ ও আলোড়নের সৃষ্টি করে। ঘটনার পর থেকেই অভিযুক্ত আমান উল্লাহ সাগর আত্মগোপনে চলে যান, ফলে আইনশৃঙ্খলা বাহিনী তাকে ধরতে বিভিন্ন স্থানে অভিযান চালায়।

এই গ্রেপ্তারের মাধ্যমে মামলার তদন্তে নতুন গতি আসবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, ভুক্তভোগীর পরিবারকে ন্যায়বিচার নিশ্চিত করতে তারা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।

এদিকে স্থানীয় জনগণ অভিযুক্তের দ্রুত বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

আলোচিত শিশু ধর্ষণ মামলার আসামি মাদরাসা শিক্ষক গ্রেপ্তার

আপডেট সময় : ১০:০৪:২৬ পূর্বাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬