ঢাকা ০৫:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

গার্মেন্টস কর্মী হত্যা মামলায় সাবেক আইজিপি মামুনের তিন দিনের রিমান্ড

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০২:১০:২৮ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
  • / ২১০২ বার পড়া হয়েছে

রাজধানীর উত্তরা পূর্ব থানায় দায়েরকৃত গার্মেন্টস কর্মী ফজলুল করিম হত্যা মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ তাকে কারাগার থেকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির করা হলে সুষ্ঠু তদন্তের স্বার্থে মামলার তদন্ত কর্মকর্তা ও উত্তরা জোনাল টিমের ডিবি পুলিশ পরিদর্শক মো. মাহমুদুর রহমান তার দশ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।

এসময় আসামি পক্ষ রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করলেও রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে।

উভয় পক্ষের শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান তার জামিন আবেদন নামঞ্জুর করে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ৩ সেপ্টেম্বর পুলিশের একটি বিশেষ টিম মামুনকে গ্রেফতার করে।

মামলার বিবরণে জানা গেছে, রাজধানীর উত্তরা পূর্ব থানাধীন ঢাকা ময়মনসিংহ রোডের পাশে জসিম উদ্দিন মোড়ে ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে গত ৫ আগস্ট অংশ নেন ফজলুল করিম।

আসামিদের ছোঁড়া গুলিতে আহত হলে তাকে রাত ৯টায় বাংলাদেশ কুয়েত মৈত্রী হাসপাতালে নেয়া হয়।

এসময় সেখানকার কর্তব্যরত ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের ভাই আনোয়ার হোসেন আয়নাল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, চৌধুরী আবদুল্লাহ আল মামুনসহ ৪০ জনের নামে গত ২১ আগস্ট উত্তরা পূর্ব থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

গার্মেন্টস কর্মী হত্যা মামলায় সাবেক আইজিপি মামুনের তিন দিনের রিমান্ড

আপডেট সময় : ০২:১০:২৮ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪