- আপডেট সময় : ১২:৫৮:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫
- / ২১০৭ বার পড়া হয়েছে
প্রকাশিত সাংবাদের প্রতিবাদ
দৈনিক বঙ্গ সংবাদ পত্রিকার গত ২৯ অক্টোবর ২৯২৪ তারিখে অনলাইন সংস্করণে এবং ৩১ অক্টোবর ২০২৪ ইং রোজ বৃহস্পতিবার তারিখে প্রকাশিত “কাব স্কাউটদের বাদ্যযন্ত্র কেনার নামে ১০ কোটি টাকা লোপাট রুহুল আমিনের” শিরোনামে প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে । উক্ত সংবাদটিতে যে সমস্ত তথ্য সরবরাহ করা হয়েছে তার সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট এবং উদ্দেশ্যপ্রণোদিত। আমি মোঃ রুহুল আমিন, পরিচালক, বাংলাদেশ স্কাউটসে প্রায় ৩০ বছর যাবত যথেষ্ট সুনাম ও সততার সাথে আমার উপর অর্পিত দায়িত্ব পালন করে আসছি। আমার পদ পদবীর প্রতি ঈর্ষান্বিত হয়ে যে কেউ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম, অনলাইন নিউজ সহ অন্যান্য যোগাযোগ মাধ্যমে আমার বিরুদ্ধে মিথ্যা এবং বানোয়াট তথ্য দিয়ে আমার সুনাম ক্ষুন্ন করার চেষ্টা করছে। আমি এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অর্থায়নে বাংলাদেশ স্কাউটস কর্তৃক বাস্তবায়িত প্রাথমিক বিদ্যালয় সমূহে কাব স্কাউটিং সম্প্রসারণ (৪র্থ পর্যায়) প্রকল্পের আওতায় সক্রিয় কাব স্কাউট ইউনিটের জন্য মোট ১২৬৩০ ড্রাম সেট ইজিপি তে
যথাযথ টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে ক্রয় এবং উক্ত ড্রাম সেট ঢাকা, কুমিল্লা , রাজশাহী অঞ্চলের উপজেলা / উপ এলাকা সমূহে কর্তৃপক্ষের মাধ্যমে কাব স্কাউট ইউনিটে প্রেরণ করা হয়েছে।
এছাড়া বঙ্গ সংবাদ পত্রিকায় বাংলাদেশ স্কাউটসের নির্বাহী পরিচালক (অ. দা.) জনাব উনু চিং এর ছবি প্রকাশ করা হয়েছে যা অত্যন্ত দুঃখজনক। তিনি বঙ্গ সংবাদ পত্রিকার সাংবাদিক জনাব ডাঃ মির্জা মহিবুল হাসানকে জাতীয় তথ্য অধিকার আইন অনুযায়ী ফরমের মাধ্যমে তথ্য চাওয়ার পরামর্শ দিয়েছিলেন কিন্তু বর্ণিত পত্রিকার সাংবাদিক ও সম্পাদক জনাব ডাঃ মির্জা মহিবুল হাসান তা করেননি । বরং তিনি মনগড়া ও মিথ্যা তথ্য প্রকাশ করেছেন যা সাংবাদিকতা নীতিমালার পরিপন্থী
প্রতিবেদকের ভাষ্য :
প্রতিবেদনটি তৈরি করার সময় প্রয়োজনীয় অনুসন্ধান করা হয়েছে। তথ্যের সঠিকতা যাচাই করা হয়েছে। সংশ্লিষ্টকর্মকর্তাদের সঙ্গে কথা বলা হয়েছে। প্রতিবেদনের উল্লেখিত সকল তথ্যই সত্য। মিথ্যা বানোয়াট এবং মানহানি করার জন্য বানোয়াট কোনো তথ্য সংযোজিত করা হয়নি।
এছাড়া এই রিপোর্টে যে দুর্নীতির তথ্য তুলে ধরা হয়েছে এবং যে সকল দুর্নীতির বিষয়ে অনুসন্ধান করা হয়েছে , তথ্য অধিকার আইনে সেই সকল তথ্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে চাওয়া হযেছিল । কিন্তু সংশ্লিস্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তা প্রদান না করে দুর্নীতিকে গোপন করেছে বলে দৈনিক বঙ্গসংবাদ প্রতিবেদক মনে করেন। তথ্য অধিকার আইনে যে তথ্য চাওয়া হয়েছে তা পাওয়ার পর আরো সঠিক খবর দৈনিক বঙ্গসংবাদ পত্রিকা প্রকাশ করবে।



























