ঢাকা ০৫:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

সন্ত্রাসীদের হাত থেকে তরুণকে বাঁচাতে গিয়ে গুলিতে যুবদল কর্মী নিহত

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৯:১০:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
  • / ২১০৩ বার পড়া হয়েছে

মো. শাকিল। সংগৃহীত ছবি

নোয়াখালীর বেগমগঞ্জে মো. শাকিল (৩০) নামের এক যুবদল কর্মীকে গুলি করে হত্যা করেছে কিশোর গ্যাংয়ের সন্ত্রাসীরা।

সোমবার রাত ৮টার দিকে উপজেলার ছয়ানী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের গঙ্গাবর বাজারের ইসলামীয়া মার্কেটে এ ঘটনা ঘটে। নিহত শাকিল একই গ্রামের মো. সোলাইমান খোকনের ছেলে এবং পেশায় একজন থাই মিস্ত্রি ছিলেন।

স্থানীয়রা জানান, রাত ৮টার দিকে শাকিলসহ কয়েকজন ছয়ানীর গঙ্গাবর বাজারের ইসলামীয়া মার্কেটের একটি দোকানে বসে চা খাচ্ছিলেন। ওই সময় এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশা করে পাঁচজন অস্ত্রধারী কিশোর গ্যাং এসে লাবিব নামে এক তরুণকে জোরপূর্বক তুলে নিতে চেষ্টা করে। তখন শাকিলসহ আরও কয়েকজন তাদের বাধা দিলে তারা শাকিলকে গুলি করে। এ সময় তার ছোট ভাই শুভকে (৩০) কুপিয়ে জখম করে। তাৎক্ষণিক এলাকার লোকজন দুই ভাইকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শাকিলকে মৃত ঘোষণা করেন। পরে স্থানীয় লোকজন অস্ত্রধারী তিনজনকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত হন।

কিশোরগ্যাং সদস্যদের বাড়ি একই উপজেলার আলাইয়ার পুরের বালুচরা এলাকা বলে জানা গেছে। নিহত যুবক শাকিল ২নং ওয়ার্ডের যুবদলের কর্মী বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

পুলিশ তাৎক্ষণিক হত্যাকাণ্ডের কোনো কারণ জানাতে পারেনি।

বেগমগঞ্জ মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. হাবীবুর রহমান বলেন, গোলাগুলির ঘটনা ঘটেছে বলে শুনেছি। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছি। এলাকাবাসী অস্ত্রধারী তিনজনকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে দিয়েছে। তাদের অবস্থাও আশঙ্কাজনক।

নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. রাজীব আহম্মেদ চৌধুরী বলেন, বেগমগঞ্জ থেকে শাকিল নামে এক যুবককে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। এর আগে সে মারা যায়। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

সন্ত্রাসীদের হাত থেকে তরুণকে বাঁচাতে গিয়ে গুলিতে যুবদল কর্মী নিহত

আপডেট সময় : ০৯:১০:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫