ঢাকা ০৮:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

জামালপুরে বাল্যবিবাহ ও মাদকের আগ্রাসন থেকে শিশু কিশোরদের রক্ষায় শিক্ষার্থী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

মোঃ আহসান হাবীব সুমন
  • আপডেট সময় : ১২:১১:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
  • / ২১৭৭ বার পড়া হয়েছে

“শিক্ষার সর্বোত্তম সুরক্ষায় আমাদের অঙ্গীকার” “আমার গ্রাম আমার দায়িত্ব, শিশুর জীবন হোক বাল্যবিবাহ মুক্ত – বাল্যবিবাহকে না বলুন”

জামালপুরে এক বিশেষ শিক্ষার্থী ও অভিভাবক সমাবেশের আয়োজন করা হয়, যার মূল লক্ষ্য ছিল শিশু ও কিশোরদের বাল্যবিবাহ ও মাদকের ভয়াবহ আগ্রাসন থেকে রক্ষা করা। জেলা শিশু কল্যাণ এডভোকেসি নেটওয়ার্ক-এর উদ্যোগে এবং জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জামালপুর এরিয়া প্রোগ্রাম, বাংলাদেশ উচ্চ বিদ্যালয়, উন্নয়ন সংঘ ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর সহযোগিতায় এই আয়োজনটি বাস্তবায়িত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মানিত জেলা প্রশাসক জনাব হাছিনা বেগম, এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মানিত পুলিশ সুপার জনাব সৈয়দ রফিকুল ইসলাম,পিপিএম-সেবা। তাঁরা উভয়েই বাল্যবিবাহ ও মাদক নির্মূলের প্রয়োজনীয়তা এবং ছাত্র-ছাত্রীদের সুরক্ষায় সকলের সম্মিলিত ভূমিকার গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানে বক্তারা জানান, “শিশুরা যেন নিরাপদ ও সুষ্ঠু পরিবেশে বড় হতে পারে, সেটি নিশ্চিত করতে আমাদের সকলের এগিয়ে আসা প্রয়োজন।”

অনুষ্ঠানের অংশ হিসেবে, বাংলাদেশ উচ্চ বিদ্যালয়, কেন্দুয়া, জামালপুর ভেন্যুতে ফলজ গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। এই কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের পরিবেশ সচেতনতা ও বৃক্ষের গুরুত্ব সম্পর্কে উদ্বুদ্ধ করা হয়।

পরে, উপজেলা প্রশাসন জামালপুর কর্তৃক আয়োজিত জনাব জিন্নাত শহীদ পিংকি, উপজেলা নির্বাহী অফিসার, জামালপুর সদর, জামালপুর-এর সভাপতিত্বে “রাখিব চারপাশ পরিস্কার, করিব ডেঙ্গু প্রতিকার” এই প্রতিপাদ্যে একটি সচেতনতামূলক র‍্যালি, মশক নিধন অভিযান ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পরিচালনা করা হয়।

এসময় আরো উপস্থিত ছিলেন প্রশাসনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা, বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও গণমাধ্যম কর্মীবৃন্দ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

জামালপুরে বাল্যবিবাহ ও মাদকের আগ্রাসন থেকে শিশু কিশোরদের রক্ষায় শিক্ষার্থী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

আপডেট সময় : ১২:১১:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫