ঢাকা ০৫:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

বিধ্বস্ত প্রশিক্ষণ বিমানটির পাইলট মারা গেছে

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৪:১৮:৩৩ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫
  • / ২১০৪ বার পড়া হয়েছে

রাজধানীর উত্তরায় বিমান বাহিনীর বিধ্বস্ত প্রশিক্ষণ বিমানটির পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর মারা গেছেন। সোমবার (২১ জুলাই) বিকেল পৌনে ৪টার দিকে সম্মিলিতি সামরিক হাসপাতালে (সিএমএইচ)  মারা গেছে বলে জানা গেছে। 

এর আগে, দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়নের পর পর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মাঠে বিধ্বস্ত হয় বিমানটি। এফ-৭ বিজেআই মডেলের এ প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে এ পর্যন্ত৬০ জনকে বার্ন ইউনিটে নেয়া হয়েছে। এ দুর্ঘটনায় পাইলট ছাড়াও আরও তিনজন নিহত হয়েছে।

আন্তবাহিনী জনসংযোগ পরিদফতর আইএসপিআর জানিয়েছে, এফ সেভেন বিজিআই প্রশিক্ষণ বিমানটিতে পাইলট ছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর।

স্কুলটির শিক্ষক মিজানুর রহমান জানান, ছুটির সময় বিমানটি আছড়ে পড়ে স্কুলটির একটি ভবনে ঢুকে পড়ে। সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় বিমানটিতে। আতঙ্কে ছোটাছুটি করতে থাকেন শিক্ষার্থী, অভিভাবক ও কর্মকর্তা-কর্মচারীরা।

ঘটনাস্থলে কাজ করছে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ও সেনাবাহিনীর সদস্যরা। এরইমধ্যে দুর্ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা ও আইনশৃঙ্খলা রক্ষায় যোগ দিয়েছে ২ প্লাটুন বিজিবি ও নৌবাহিনী। হতাহতদের উদ্ধার করে হেলিকপ্টারে করে সিএমএইচে নেয়া হচ্ছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

বিধ্বস্ত প্রশিক্ষণ বিমানটির পাইলট মারা গেছে

আপডেট সময় : ০৪:১৮:৩৩ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫