ঢাকা ০৫:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

ফেনীতে ৮ হাজার ৩০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৯:৪৮:১৭ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
  • / ২০৭১ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি:

ফেনীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৮ হাজার ৩০ পিস ইয়াবাসহ নাছির উদ্দিন (৩১) নামে এক মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব।

শনিবার (২৩ আগস্ট) রাতে ফেনীর লালপোল এলাকার মহুরি ফিলিং স্টেশনের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। র‍্যাব-৭-এর একটি দল এ অভিযান পরিচালনা করে।

আটক নাছির উদ্দিন কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুমখালী গ্রামের আবুল আলমের ছেলে।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবার একটি চালান ফেনীতে আসার খবর পেয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মহুরি ফিলিং স্টেশন এলাকায় অবস্থান নেয় র‍্যাবের একটি দল। এ সময় চট্টগ্রাম থেকে ফেনীগামী স্টারলাইন পরিবহনে তল্লাশি চালিয়ে সন্দেহভাজন নাছির উদ্দিনের সঙ্গে থাকা একটি ব্যাগ থেকে ৮ হাজার ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

র‍্যাবের সহকারী পুলিশ সুপার এ. আর. এম. মোজাফ্ফর হোসেন জানান, আটক নাছির উদ্দিন ইয়াবাগুলো বিক্রির উদ্দেশ্যে ফেনীতে নিয়ে আসছিলেন।

এ ঘটনায় র‍্যাব বাদী হয়ে ফেনী মডেল থানায় নিয়মিত মামলা করেছে। পরে আটক নাছির উদ্দিনকে থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

× Advertisement

ফেনীতে ৮ হাজার ৩০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

আপডেট সময় : ০৯:৪৮:১৭ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬